শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে : অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে : অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে : অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত এই বৈঠকে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের ফলে শুল্কারোপের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ৩৫ শতাংশ শুল্ক আরোপে চিঠি দেওয়া হলেও, এটি আনুষ্ঠানিক কোনো চিঠি নয়। ৯ জুলাই বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সঙ্গে ইউএসটিআরের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে বলেও জানান অর্থ উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত এই বৈঠকে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ যৌক্তিক নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনে পদক্ষেপ না নিলে বর্ধিত শুল্ক কার্যকর হবে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও এমন একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে চিঠিগুলো প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৪   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ