নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেল সান্তোস

প্রথম পাতা » খেলাধুলা » নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেল সান্তোস
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেল সান্তোস

সান্তোসের সঙ্গে নতুন চুক্তির পর মাঠে নেমেই গোল ও অ্যাসিস্ট করলেন নেইমার। তার গোলে জয় পেয়েছে সান্তোসও। শুক্রবার (১১ জুলাই) দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন নেইমার।

দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে আজ সান্তোস জিতেছে ৩–১ গোলে। তাতে অবদান আছে ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রেরও। সান্তোসের মূল দলের নিজের প্রথম ম্যাচ একটি অ্যাসিস্ট আছে ১৭ বছর বয়সি রবিনিও জুনিয়রের। বাবার ৭ নম্বর জার্সি পরে দিয়েগো পিতুচার গোলে সহায়তা করেছেন তিনি। দর্শকরা বারবার মাঠে ঢুকে পড়ায় বিরতির পর ৪০ মিনিটে বন্ধ করে দিতে হয় ম্যাচ।

কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে মাঠে ছিলেন নেইমার। বিরতির পর অবশ্য মাঠে নামেননি কড়া ট্যাকলের মুখে পড়া এই তারকা। ২০তম মিনিটে পেনাল্টি থেকে সান্তোসকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। সান্তোসে যোগ দেয়ার পর এটা তার চতুর্থ গোল। ৩১ মিনিটে গিয়ের্মের করা গোলের অ্যাসিস্ট ছিল তার।

বিরতির সময় সাংবাদিকদের নেইমার বলেন, ‘বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এই প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি ভালো অনুভব করছি। প্রথমবার আসার পর থেকে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি আমি।’

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৯   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ