আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার

প্রথম পাতা » খেলাধুলা » আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার
সোমবার, ১৪ জুলাই ২০২৫



আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার

শেষ পাঁচ লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। রোববার (১৩ জুলাই) উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালেও দারুণ শুরু করেছিলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার।

সময়ের দুই সেরা তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। দুই সেরা তারকার ফাইনাল লড়াইটাও হলো দেখার মতো। চার সেটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ইতালির সিনার।

তবে প্রথম সেটাটা ৪-৬ গেমে জিতেন আলকারাজ। এরপর ঘুরে দাঁড়ান সিনার। পরের তিন সেটে সিনার জয় পান ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। আর তাতেই নিষ্পত্তি হয় শিরোপার। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের ক্যারিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অপরদিকে সিনারের কাছে হারে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। এবার তার-ই প্রতিশোধ নিলেন তিনি। তার পাশাপাশি অল ইংল্যান্ড ক্লাবে আলকারাজের টানা ২০ জয়ের যাত্রার অবসান ঘটলো। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার।

এদিকে শিরোপা জিতে আলকারাজকে ধন্যবাদ জানিয়েছেন সিনার। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তুমি যেমন সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার উঁচিয়ে ধরবে।’

বাংলাদেশ সময়: ১১:০৯:৪১   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ