রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম পাতা » অর্থনীতি » রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে রাশিয়ার মান সংস্থা- ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজির (জিওএসটিআর) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর।

সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:২৪   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ