ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, আশা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য পেশাজীবী সম্মেলনের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি এই সিনিয়র নেতা।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট তারা করেছেন, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন এজেডএম জাহিদ। তিনি বলেন, এটা স্পষ্ট ষড়যন্ত্র। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে কোনো না কোনো কর্নার, এটির ফায়দা নিতে চাইবে।

মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, ‘গতকাল (সোমবার) জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মহাসচিব স্পষ্টভাবে লিখিতভাবে বলেছেন, ঘটনা যাই হোক, অন্যায় অন্যায়ই। কোনো অন্যায়কে ছোট করে বা বড় করে দেখার প্রবণতা কিংবা কোনো একপক্ষীয়ভাবে কোন দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ও রাজনীতিকরণ ঠিক নয়।

তিনি আরো বলেন, অন্যায় সর্বদা অন্যায়। কোনো সচেতন মানুষ অন্যায়ের পক্ষে রাজনৈতিক দলে থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কতিপয় লোক অনেক কথা বলছেন। আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের জন্য উন্মুখ। আমরা আর কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না, সমর্থনও করে না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।

এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৮   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি
জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ