শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের
বুধবার, ১৬ জুলাই ২০২৫



শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল পেকুয়ার মেহেরনামায় ওয়াসিমের কবর জিয়ারত করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে শহীদ ওয়াসিমের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে এবং পরিবারের খোঁজখবর নেন।

কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন বলেন, আজ শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রীয়ভাবে তাকে যেভাবে স্মরণ করার কথা, সেটি আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা চোখে পড়েনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে ওয়াসিম জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। বরং বর্তমান সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে শহীদ ওয়াসিমকে মূল্যায়ন করছে না, ফলে তিনি রাষ্ট্রীয়ভাবে অবহেলার শিকার হচ্ছেন।

দুপুর ১টা পর্যন্ত ওয়াসিমের কবর জিয়ারতে ছাত্রদল ছাড়া অন্য কোনো রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনকে উপস্থিত থাকতে দেখা যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর জুলাই গণআন্দোলনের সময় চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২৮   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ