নাশকতার অভিযোগে সরিষাবাড়ীর শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাশকতার অভিযোগে সরিষাবাড়ীর শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



নাশকতার অভিযোগে সরিষাবাড়ীর শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদ (বিএসসি) একটি নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ১৬ জুলাই রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

আটককৃত আবুল কালাম আজাদ সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের ছেলে। জানা গেছে, তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বর্তমান সাধারণ সম্পাদক) মিজানুর রহমান রতন কর্তৃক দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৭   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ