গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াত ইসলামী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে বড় মসজিদের সামনে জামায়াতের হাজার-হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর দিয়ে সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়া হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহাকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম সরকার।

বক্তারা এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। যাতে ভবিষ্যতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্ফালন দেখানোর সুযোগ না পায়।

বাংলাদেশ সময়: ২২:০২:২৪   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ