তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে শেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জেলা শহরের থানা মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় চত্বরে এসে শেষ হয়।

শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে।

বক্তারা আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একটি গোষ্ঠী শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যা একটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের নমুনা। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দেব না।

বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:২০:৩০   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতের উদ্যোগ
পীরগঞ্জে গৃহস্থালি পুকুরে প্রদর্শনী মৎস্য খামার স্থাপনে উপকারভোগীদের ওরিয়েন্টেশন
দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ১২ হাজার পিস ইয়াবা রংপুরে উদ্ধার
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ