টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা

প্রথম পাতা » চট্টগ্রাম » টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা

টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে।
এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় তিনি বলেন, ‘এই দলকে (বিএনপি) যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন।
শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সে-ই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সে-ই প্রধানমন্ত্রী হবে।
মানুষ যাকে ভোট দেবে সে-ই এমপি হবে।’

বাংলাদেশ সময়: ২৩:০২:০৮   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ১২ হাজার পিস ইয়াবা রংপুরে উদ্ধার
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ