ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ বেনাপোলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ বেনাপোলে গ্রেপ্তার
বুধবার, ২৩ জুলাই ২০২৫



ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ বেনাপোলে গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সাত মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৫২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি।

তিনি মৌলভীবাজার জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। এসময় ইমিগ্রেশন পুলিশ তার ডাটাবেজ যাচাইয়ের পর তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার নামে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলা থাকায় তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৮   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ