সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানি সম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানি সম্পদ উপদেষ্টা
বুধবার, ২৩ জুলাই ২০২৫



সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানি সম্পদ উপদেষ্টা

দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ জন্য তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

উপদেষ্টা আজ ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬ তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যেসব নদী পলি পড়ে মরে যাচ্ছে, যেগুলোকে আমরা বাঁচাতে পারবো। নদী রক্ষা কমিশনকে সাথে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে।

সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন পানি সম্পদ উপদেষ্টা, যাতে করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমাদেরকে সংকটাপন্ন নদীগুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে আমাদের কি কি করণীয় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে।

এ জন্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বুয়েট, সিইজিআইএস ,বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজনসহ মোট পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

তারা এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

বোর্ড সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক আবু হোরায়রাসহ বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৮   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ