মাইলস্টোনে হত্যার দায় সরকারকে নিতে হবে: রফিউর রাব্বি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইলস্টোনে হত্যার দায় সরকারকে নিতে হবে: রফিউর রাব্বি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



মাইলস্টোনে হত্যার দায় সরকারকে নিতে হবে: রফিউর রাব্বি

সন্ত্রাস নির্মূবল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বলেন, “আমরা প্রত্যক্ষদর্শীর বর্ণনার মাধ্যমে শুনতে পাই, যখন বিমানটি আঁচড়ে পড়ে, তখন কিছু শিশু এমনভাবে বিধ্বস্ত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে যে, এদেরকে শনাক্ত বা সংখ্যা নির্ণয় করার মতো বাস্তবতা নেই। কিন্তু তাদের জড়ো করে মেডিকেলে নেওয়া হয়েছে। এই যে কাঠামোগত হত্যাকা-, এই হত্যার দায় সরকারকে অবশ্যই নিতে হবে।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) নারায়নগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে মাইলস্টোন-ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে শোকগাথা ও আলোক প্রজ্বালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এক মিনিট নিরবতা পলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

রফিউর রাব্বির বলেন, “যে ঘটনা ২১ তারিখ ঘটল, এইযে এতোগুলো প্রাণ গেল। শিশু, পাইলট ও শিক্ষক হত্যার দায় কে নিবে? উচিত ছিল স্কুল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার বিমানবাহিনীর প্রধান এবং সরকার প্রধানের বিরুদ্ধে মামলা করবেন। কিন্তু আমাদের বাস্তবতা তা বলে না। সেনাবাহিনী, বিমানবাহিনী এদের কোন অপরাধ আমরা প্রকাশ্যে বলতে পারি না। আমাদের নাগরিক অধিকার কি রয়েছে। এতো এতো জীবন ধ্বংস হয়ে গেল, আমরা বিচার চাইতে পারি না।”

তিনি আরও বলেন, “এই হত্যাকা- নিয়ে বিভিন্ন সময় গুজব শুনতে পারছি, আবার সত্যকে ধামাচাপা দেওয়ার বিষয়ও লক্ষ্য করছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মধ্যমে ভুল ছড়িয়ে যাচ্ছে, এবং আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে আসলেই মৃত্যুর সংখ্যা কত। গতকাল একটি জাতীয় পত্রিকায় দেখেছি নিহতের সংখ্যা ৩৫ জন, আজকে টেলিভিশনে শুনি ৩১ জন। এখানে লুকোচুরির তো কিছু নেই, আমাদের যা যাবার তা তো গেছেই।”

প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টের সমালোচনা করে তিনি বলেন, “এরকম একটি নৃশংসতা বর্বরতা ঘটনার পরে দেশের রাষ্ট্র প্রধান কি চাঁদাবাজিতে নামতে পারে? এই নৃশংসতা ঘটনার পরে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন ছিল সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে।”

এদেশে গত ৩৪ বছরে ৩২টি বিমান দুর্ঘটনা ঘটেছে বলেও উল্লেথ করেন তিনি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার কারণ উদঘাটনেরও দাবি জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ