গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের
রবিবার, ২৭ জুলাই ২০২৫



গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরাইল। তবে জাতিসংঘ বলছে, উপত্যকায় অনাহারে থাকা মানুষদের জন্য এ সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) রাতে গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ এই পদক্ষেপ নেয়া হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করলো ইসরাইল। এর আগে অন্যান্য দেশকে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছিল ইসরাইল।

এর আগে ইসরাইল জানায়, তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডোর খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

ত্রাণ সরবরাহের মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে, আল-মাওয়াসি অঞ্চলের একটি তাবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরও ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্র্যাটরা। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরাইল এখন গাজায় নিধনযজ্ঞ চালাচ্ছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান গাজায় সহায়তা সরবরাহে ব্যর্থতার নিন্দা করেছেন।

তিনি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু মিলে মানবিক সাহায্য বন্ধ করে মৃত্যুর মিছিল বাড়াচ্ছেন। কংগ্রেসম্যান গারামেন্দি অভিযোগ করেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার পৌঁছাতে দিচ্ছে না, যা গণহত্যার পর্যায়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৪১   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ