আতঙ্ক কাটিয়ে ফের বৈঠকে ঐকমত্য কমিশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আতঙ্ক কাটিয়ে ফের বৈঠকে ঐকমত্য কমিশন
সোমবার, ২৮ জুলাই ২০২৫



আতঙ্ক কাটিয়ে ফের বৈঠকে ঐকমত্য কমিশন

ফায়ার অ্যালার্মের পর আতঙ্ক কাটিয়ে আবারও শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।

সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১২টায় দোয়েল হলে সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ফেরেন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটি ফরেন সার্ভিস একাডেমি ভবনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ভবনের ফায়ার সতর্কতা বাজছিল। এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হতে বলেন। তখন সবাই হুড়োহুড়ি করে বের হয়ে নিচে অবস্থান করেন।

বৈঠক শুরু হলেও আসলে কী হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি কমিশন।

এদিন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠক চলে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ