নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।’

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়া নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৩   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ