ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর । মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লার ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: আবদুল জব্বারের নেতৃত্বে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

এসময় আব্দুল জব্বার বলেন, জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো। এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে।

এসময় নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ ও স্বেচ্ছাসেবক কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪৭   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ