মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য পার্বত্য মন্ত্রণালয়ে দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য পার্বত্য মন্ত্রণালয়ে দোয়া মাহফিল
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য পার্বত্য মন্ত্রণালয়ে দোয়া মাহফিল

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সচিব মো. আব্দুল খালেক বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা আমাদের সবাইকে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করছি।’

দোয়া মাহফিল পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৯   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা
টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮
অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না: জামায়াত আমির
চৌর্যবৃত্তির প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলতে হবে : শারমীন মুরশিদ
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির
ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ