৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ৩০ জুলাই ২০২৫



৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন নিয়ে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়। যে কোনো সময় নিরাপত্তার জন্য তারা এমন অভিযান চালাতে পারে বলে জানান উপদেষ্টা।

রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৬   ১৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ