জামালপুরের তারাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরের তারাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে
বুধবার, ৩০ জুলাই ২০২৫



জামালপুরের তারাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১৪নং তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।

বুধবার (৩০ জুলাই) সরেজমিনে বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, বৃষ্টির পানি জমে থাকায় মাঠ কর্দমাক্ত হয়ে আছে, যা শিক্ষার্থীদের চলাচলে বাধা দিচ্ছে। খেলাধুলা, সকালের অ্যাসেম্বলি এবং শারীরিক শিক্ষা ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যালয়ের একমাত্র প্রবেশপথটিও পানিতে তলিয়ে থাকায় শিশুরা পিছলে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক ভিজে যাচ্ছে এবং অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতারা ফেরদৌস জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এই সমস্যা দেখা দেয়। তিনি উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছেন।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, ভিজে স্কুলে যেতে তাদের ভালো লাগে না এবং প্রায়শই স্কুল ড্রেস ও বই-খাতা ভিজে যায়। তারা টিফিনের মাঠে খেলাধুলা করতে পারে না। স্কুলের বিভিন্ন শারীরিক কসরত অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও অংশ গ্রহণ করতে পারে না শুধু মাঠ জলাবদ্ধতা কারণে।

অভিভাবক মাসুদ রানা এই জলাবদ্ধ পরিবেশকে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাল মিয়া জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে আছে এবং উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে টেকসই সমাধানের চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৩   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় প্রেমের বিয়ের চার মাসের মাথায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত
নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ