শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বুধবার, ৩০ জুলাই ২০২৫



শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।

আজ বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সমূহে প্রশিক্ষণরত শিক্ষকবৃন্দের বইপড়া কর্মসূচি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা চাই শিশুদের শারীরবৃত্তীয় বিকাশের পাশাপাশি তাদের আবেগীয়, বুদ্ধিবৃত্তিক ও দায়িত্ববোধের সুষ্ঠু বিকাশ হোক। এগুলো শুধু পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমে হয় না। বরং পাঠ্যপুস্তক বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই বিকাশ ঘটে। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের পাঠ্যপুস্তক বহির্ভূত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, শিশুদের মাঝে বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি হৃদয়বৃত্তিক বিকাশের জন্য ভালো সাহিত্য পাঠের বিকল্প নেই। এটা শুধু শিশুদের সাক্ষর করবে না বরং দায়িত্ববোধেরও বিকাশ ঘটাবে। একটি সুস্থ জাতি ও সুস্থ দেশ গঠন করতে হলে দায়িত্ববোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৭   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
নজরুল মেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ