নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা
বুধবার, ৩০ জুলাই ২০২৫



নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ ‘উত্তরা গণভবন’ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াতের সঞ্চালনায় এ সভায় নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উত্তরা গণভবনের জলাশয়ের আগাছা অপসারণ এবং মাছ ধরার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি রাজবাড়ির প্রবেশপথে বিদ্যমান ভবনে একটি স্যুভেনীর শপ করার সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে। স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ দ্রুততার সাথে একটি পরিকল্পনা তৈরী করবে এবং ওই পরিকল্পনা অনুসারে সংস্কার কাজ সম্পাদন করা হবে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:১৪:০৪   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাহুল অরুণোদয় মারা গেছেন
ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে
রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে - ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ