মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা রিকশাচালকের, অতঃপর…

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা রিকশাচালকের, অতঃপর…
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা রিকশাচালকের, অতঃপর…

নোয়াখালীর চাটখিল উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামে এক রিকশাচালককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত সাইদ মিয়া মৌলভীবাজারের বাসিন্দা হলেও বর্তমানে তিনি শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডলটা বড় বাড়িতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ওই রিকশাচালক প্রথমবারের মতো মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরদিন একই কৌশলে আবারও চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। আশপাশের লোকজন ছুটে এসে সাইদ মিয়াকে আটক করে এবং প্রশাসনকে খবর দেয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তের কাছ থেকে তথ্য নেন। অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়াকে তিন মাসের সাজা দেওয়া হয়।

ইউএনও মিজানুর রহমান জানান, সাইদ মিয়া তার অপরাধ স্বীকার করেছেন। তবে তার প্রতিবন্ধী সন্তান থাকার কারণে মানবিক বিবেচনায় স্বল্পমেয়াদি শাস্তি দেওয়া হয়েছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ সমাজে সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১১:১৮:১৬   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ