পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তাদের আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে পঞ্চগড় থানায় ও ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে ভোরে সদরের হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।

বিজিবি সূত্রে জানা যায়, হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে বিজিবি আটক করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৭   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ