জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ : ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ : ফারুকী
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ : ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ ও প্রতিবাদের প্রবল উচ্চারণ। আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে।

সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই আমাদের চেতনা ও প্রেরণা। ২৪’র জুলাইয়ে আবারো আমাদের তরুণরা রক্তস্নাত এ ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চারদিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।

চারদিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি অংকনসহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৮   ২১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ