সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলো- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) ও বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর দুজনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এস আই নাজমুল আরো বলেন, এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তাররা ডিবি হেফাজতে রয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০১   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ