বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
শনিবার, ২ আগস্ট ২০২৫



বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। জাতিসঙ্ঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলছেন, গাজা দুর্ভিক্ষের দিকে হচ্ছে।

রোম থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি চলমান সংঘাতের ফলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ এবং বিমান ত্রাণসামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের অনুমোদন দিয়েছি।’

তিনি বলেন, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে, যাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সম্বলিত বিশেষ কন্টেইনার আকাশ থেকে ফেলা যায়। আগামী ৯ আগস্ট বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলা শুরু করা হবে।

এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সাথে সমন্বয় করে ১২ টন খাদ্য বিমান থেকে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলে ফিলিস্তিনি ভূখণ্ডে বিমানের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছে দিচ্ছে ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৮   ২১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ