ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ

প্রথম পাতা » খেলাধুলা » ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
শনিবার, ২ আগস্ট ২০২৫



ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’কে প্রতিপাদ্য করে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল মাসব্যাপী এমএ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (০১ আগস্ট) বিকেলে ফাইনাল ম্যাচে ছিল দর্শকের উপচেপড়া ভিড়।

ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদকের থাবা থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাবা এম এ আজিজের নামে প্রবর্তিত এই টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি দল।

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরা এলাকায় এম এ আজিজ হাই স্কুল মাঠে গ্রামীণ মনোরম পরিবেশে জুলাই মাসজুড়ে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে ফাইনালে উত্তীর্ণ হয় বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি একাদশ। ৪-২ গোলে বিজয়ী হয় বাখুন্ডা কামরুল একাদশ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন। উপস্থিত ছিলেন নেক্সট কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন, এম এ আজিজ হাই স্কুলের সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা আয়োজকরা ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ বিনোদনের জন্য এ আয়োজন অব্যাহত রাখবেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৩   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ
বিসিবির এডহক কমিটি নিয়ে আইনি লড়াই, বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ