প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে : পার্বত্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে : পার্বত্য উপদেষ্টা
শনিবার, ২ আগস্ট ২০২৫



প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় এবং বন রক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন নুয়েন খীসা।

পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি সুরক্ষাসহ অর্থনৈতিকভাবে যে সব গাছের প্রয়োজন রয়েছে, তা নিয়ে একটি জরিপ (সার্ভে) করা দরকার। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে তা কেটে ফেলা বা রোপণ বন্ধ করা ঠিক হবে না। তিনি আরও বলেন, শুধু ফলজ গাছ নয়, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন কোন গাছ লাগানো দরকার তা নির্ধারণ করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ