স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
শনিবার, ২ আগস্ট ২০২৫



স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে, খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এ দেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনের প্রার্থী মুফতী আনিছুর রহমান কাসেমী।

সংগঠনের উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ ও ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতউল্লাহ আমিন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৫   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ