দেশ বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য
শনিবার, ২ আগস্ট ২০২৫



দেশ বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ একটি বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। সামনে আরো বিভিন্ন চ্যালেঞ্জ আছে।

শনিবার (২ আগস্ট) টাঙ্গাইলের বৃহত্তর এলেঙ্গা শ্মশানঘাটের মূল বেদীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নারী হওয়ার কারণে তিনি দুর্বল অবস্থানে থাকেন, তেমনি ধর্মীয় সংখ্যালঘু হিসেবেও তারা দুর্বল অবস্থানে থাকে।
সেই বিপন্নতা-দুর্বলতার সুযোগ কেউ নিল কি না, এটা আমাদের খেয়াল রাখার বিষয় রয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে দুর্বল করার চেষ্টা করবেন না, তাহলে আপনারা নিজেরাই দুর্বল হয়ে যাবেন।’

তিনি বলেন, ‘একসাথে থাকবেন, দলাদলি করবেন না। ব্যক্তিগতভাবে যে যা-ই দল করেন না কেন, হিন্দু সম্প্রদায় ভিত্তিক ঐক্যে যেন কোনো সময় ফাটল না ধরে।
এটা সবার খেয়াল রাখতে হবে।’

শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি প্রণব কমল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র সাহা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার মানিক ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৩   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পুঁজিবাজারে রোডশোর প্রয়োজন নেই, ব্রোকারেজ হাউজে নিয়মিত অডিট হবে: বিএসইসি চেয়ারম্যান
ব্রক্ষপুত্র নদে অভিযান, ২০টি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
মাদারগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিঃস্ব কলেজ কর্মচারী
‘অপারেশন ডেভিল হান্ট’-এ আত্মগোপনে থেকে জমা দিলেন ভুয়া চিকিৎসা সনদ!
সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ