‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা

বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। ‘পাগলু’ নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির।

দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক। সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানান ধরনের কাণ্ড করে বসেন তিনি। এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মত মানুষ হলেন পাগলু।

নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে।

তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪২   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ