লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড
সোমবার, ৪ আগস্ট ২০২৫



লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড

জেলার পাটগ্রাম উপজেলায় আজ ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকায় অভিযান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

দন্ডিত রাব্বি হাসান (২২) জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকার আবু সালামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে রাব্বি হাসান নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে পৃথক আরেকটি অভিযানে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে পেট্রোলিয়াম আইনের বিধি লংঘন করে লাইসেন্স ব্যতীত ব্যবসা করার দায়ে মেসার্স হাশেম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা অর্থদণ্ড করা প্রদান করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রাপ্তির পূর্ব পর্যন্ত ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে। অন্য একটি অভিযানে লাইসেন্স ব্যতীত ব্যবসা করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৯   ২০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ