আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা

নারায়ণগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য সাহসিকতা ও নেতৃত্বের জন্য কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা ও সাবেক শিক্ষার্থী মুন্নি সরদারকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, “জুলাইয়ের সেই দিনগুলো এখনো চোখে ভাসে। এই অভ্যুত্থান ছিলো সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে, কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে।”

তারা আরও বলেন, “আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ—যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কলেজের অধ্যক্ষ অ্যাড. মো. সাখাওয়াত হোসেন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. মোহাম্মদ সালাহ উদ্দিন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. রাসেল প্রধান, প্রভাষক অ্যাড. আবু রায়হান।

এছাড়াও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪০   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ