মার্কিন শুল্ক: চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন শুল্ক: চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে
বুধবার, ৬ আগস্ট ২০২৫



মার্কিন শুল্ক: চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে

শুল্ক আরোপ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে একটি ভালো অবস্থানে এসেছে। তবে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতিতে। রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি। চুক্তির আগে আরও দরকষাকষির সুযোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, মার্কিন শুল্ক নিয়ে যে ‘নন-ডিসক্লোজার’ চুক্তি হয়েছে, তা প্রকাশযোগ্য না। এখানে প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি না, এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ওয়ান-টু-ওয়ান চুক্তি।

তিনি আরও বলেন, শুল্ক আরও একটু কম হলেও ভালো হতো। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো জায়গায় রয়েছে। এ নিয়ে চুক্তি এখনও হয়নি। সেখানে কোথায় কী কমানো লাগবে, সেটা চুক্তির পর জানা যাবে। এরপরও সমঝোতার সুযোগ আছে কিনা, সেটা পরে দেখা হবে।

এ সময় নির্বাচনের পথে সরকার। নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, যে বাজেট প্রয়োজন, তা দেয়া হবে। তবে কত বাজেট, সেটা তো এখন বলা যাবে না। নির্বাচন কমিশন (ইসি) চাহিদা দেবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩৬   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ