জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল
বুধবার, ৬ আগস্ট ২০২৫



জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি।

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিলটি বের করা হয়। এটি পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ প্রদক্ষিণ করে জেলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ ৫০ হাজারের বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিজয় মিছিলটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, বিএনপি নেতা চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর, মাহবুব হোসেন তুহিন ও ছাত্রদল নেতা মো. কায়েস।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। সামনের পথে ঐক্যই আমাদের প্রধান শক্তি।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩৬   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ