ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর
বুধবার, ৬ আগস্ট ২০২৫



ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে আশ্বাস দিয়েছেন, বিএনপি সেই আশ্বাসে আস্থা রাখতে চায়। তবে ষড়যন্ত্রকারীরা সেই নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে হবে।’

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই আন্দোলনের বিজয়ে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় নিশ্চিত করা। নির্বাচন বিলম্ব করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব।
তাই তথাকথিত সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। দেশের মানুষ ১৫ বছর ধরে ভোটের অপেক্ষায় আছে। এখন সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

আলোচনা সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

সভা শেষে ‘বিজয় শোভাযাত্রা’ বের হয়, যা নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। রংপুরের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন এই শোভাযাত্রায়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৫   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত
শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ঘোষণা
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ