বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বুধবার, ৬ আগস্ট ২০২৫



বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে কয়েক শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, সোনারগাঁওসহ বিভিন্ন থানা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিজয় র‍্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেয়। র‍্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৪   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে অস্বচ্ছল জাকেরদের মাঝে চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পুঁজি সহায়তা প্রদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ