পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামের কৃষক আয়নাল হকের কথায় উঠে এসেছে পাট চাষের করুণ চিত্র।

তিনি জানান, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দিন দিন পাট চাষের প্রতি আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। পরিশ্রম বেশি হলেও ফসলের ন্যায্য দাম না পাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

আয়নাল হক এ বছর ৪০ শতাংশ জমিতে পাট চাষ করেছিলেন। তার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৩ জন শ্রমিককে তিন বেলা খাবারসহ দিতে হয়েছে ২৩ হাজার টাকা। এছাড়া হাল, বীজ, সার ও কীটনাশক বাবদ আরও ৭ হাজার টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে মোট ব্যয় ৩০ হাজার টাকা।

আয়নাল হক আশা করছেন, ৪০ শতাংশ জমি থেকে তিনি প্রায় ৯ মণ পাট পাবেন। বর্তমানে প্রতি মণ পাটের বাজারদর ৪ হাজার টাকা। এ হিসেবে তিনি মোট ৩৬ হাজার টাকা পাবেন। অর্থাৎ, তার নিট আয় থাকবে মাত্র ৬ হাজার টাকা। এই সামান্য আয় দিয়ে একটি সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে।

এই বাস্তবতার কারণে অনেক কৃষক পাট চাষ বাদ দিয়ে অন্য লাভজনক ফসল চাষের দিকে ঝুঁকছেন। আয়নাল হক বলেন, “পাট চাষে পরিশ্রম বেশি, কিন্তু লাভ সেভাবে নেই। এই সামান্য টাকা দিয়ে সংসার চালানো যায় না। তাই এখন অনেকেই পাট চাষের বদলে অন্য ফসল চাষ করছেন।”

বাংলাদেশ সময়: ১৮:২১:২৯   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ