জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর

প্রথম পাতা » অর্থনীতি » জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর

চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৪ লাখ ডলার।

এ ছাড়া জুলাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৯ কোটি ৮১ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ১৯ কোটি ৫০ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৫২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৭৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ৭৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ২৫ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে, গত জুলাই মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে জুলাই মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার, ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার, ২২ কোটি ২১ লাখ ৯০ হাজার, ১৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার, ১৩ কোটি ২০ লাখ ৮০ হাজার, ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ও ৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

জুলাই মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত অর্থবছরজুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪২   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ