সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

প্রথম পাতা » গাজীপুর » সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব
শনিবার, ৯ আগস্ট ২০২৫



সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার স্বাধীন।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম এ মামুন খান চিশতি।

তিনি জানান, ভিডিও ফুটেজ ও সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তুহিন খুনের ঘটনায় র‌্যাব একজনকে এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারে না পুলিশ: জিএমপি কমিশনার

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১২   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ