তেঁতুলিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ পড়ে ছিল বাড়ির পাশে

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেঁতুলিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ পড়ে ছিল বাড়ির পাশে
রবিবার, ১০ আগস্ট ২০২৫



তেঁতুলিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ পড়ে ছিল বাড়ির পাশে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল রাতে বাজারে যায়। এরপর সেখান থেকে নদীতে মাছ মারতে যায়। পরে রাতে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ২০০ থেকে ৩০০ গজ দূরে পড়ে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৭   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ