মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে ১২ই আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

যুব দিবসের আলোচনা সভা ও সফল আত্মকর্মী এবং শ্রেষ্ঠ যুব সংগঠকদের পুরস্কার বিতরণ করার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা মৎস কর্মকর্তা ড. ফজলুল কাদের ও নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রজিত কুমার ধর। যুবদের অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ। অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করে মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূঁইয়া তাঁর অনুভুতি প্রকাশে বলেন- নারায়ণগঞ্জ জেলাকে আলোকিত ও আলোকজ্জ্বলসহ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে দীর্ঘ ২৫ বছর যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্য ও কর্মীদের মানবিক গুনাবলী দিয়ে আমরা বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রীমহলের অপপ্রচার ও বিভিন্ন কারণে সামাজিক কাজে বাধাগ্রস্থও হচ্ছি, তারপরও আমরা থেমে নেই। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সহিত সামাজিক সচেতনতা মূলক আন্দোলন ও মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনকে জেলা প্রশাসন পুরস্কৃত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য যে, সমাজ বিনির্মাণে মান্নান ভূঁইয়ার ভূমিকা অপরিসিম। যার ফলে, যুব উন্নয়ণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তর, গণগ্রস্থাগার অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২২:১৯:০১   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙা সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস নাসিক প্রশাসকের
সড়ক দুর্ঘটনায় আহত অটোচালককে নতুন রিকশা দিলেন এমপি মান্নান
ইফতার মাহফিলে আইন কলেজের ভবন নির্মাণের আশ্বাস ডিসির
রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান
সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান
আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ