স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দেশটিতে পালিত হচ্ছে দিবসটি। ১৯৪৭ সালের এদিন ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল দেশটি।

সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, মোদি এবারই প্রথমবারের মতো এ দীর্ঘ এবং ১০০ মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। এছাড়া দিল্লির লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই দীর্ঘ বক্তব্য।

গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরআগে তিনি সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২০১৬ সালে। সে বছর ৯৬ মিনিট কথা বলেছিলেন তিনি।

অপরদিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ২০১৭ সালে। ওই বছর জাতির উদ্দেশ্যে মাত্র ৫৬ মিনিট কথা বলেন তিনি। এখন পর্যন্ত স্বাধীনতা দিবসে মোট চারবার— ২০১৯, ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে মোদি ৯০ মিনিটের বেশি কথা বলেছেন।

মোদির আগে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন জওহর লাল নেহরু (১৯৪৭ সালে ৭২ মিনিট), আই কে গুজরাল (১৯৯৭ সালে ৭১ মিনিট)।

জওহর লাল নেহরুর ৭২ মিনিটের বক্তব্য রাখার রেকর্ডটি ২০১৫ সালে প্রথম ভাঙেন মোদি। সে বছর ৮২ মিনিট কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সবচেয়ে কম সময় কথা বলার রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী ও জওহর লাল নেহরুর। তারা দুজনেই মাত্র ১৪ মিনিট কথা বলে নিজেদের বক্তব্য শেষ করে দিয়েছিলেন।

সূত্র: ভাস্কর

বাংলাদেশ সময়: ১৭:২৫:১২   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ