জামালপুরে সচেতন নাগরিক সংঘের দুই শতাধিক চারা রোপণ,

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সচেতন নাগরিক সংঘের দুই শতাধিক চারা রোপণ,
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



জামালপুরে সচেতন নাগরিক সংঘের দুই শতাধিক চারা রোপণ,

জামালপুর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘সচেতন নাগরিক সংঘ’।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা পৌরসভার বাউসি পপুলার মোড় সংলগ্ন দিগপাইত-সরিষাবাড়ী এবং জামালপুর-সরিষাবাড়ী সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় সংগঠনের সদস্যরা বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং মানুষের জন্য মহৌষধ হিসেবে কাজ করে। তাই পরিবেশের সুরক্ষায় সকলকে গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করতে হবে এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সংঘের সদস্য জাহাঙ্গীর আলম তরফদার, নাহিদ রানা বিপুল, শাহীন মিয়া খোকন, সুমন মিয়া, ফজলু তরফদার, কাউসার আলম, ফরহাদ হোসেন, জাকারিয়া মিন্টু এবং মির্জা ফরিদসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৩   ৮১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ