বেগম জিয়ার ৮০তম জন্মদিনে সরিষাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম জিয়ার ৮০তম জন্মদিনে সরিষাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



বেগম জিয়ার ৮০তম জন্মদিনে সরিষাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মহিলা কলেজ সংলগ্ন ঢাকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:২২   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ