শিবিরের ছেলেরা ধর্ষণ-চাঁদাবাজি করে না : শিবির সভাপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিবিরের ছেলেরা ধর্ষণ-চাঁদাবাজি করে না : শিবির সভাপতি
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



শিবিরের ছেলেরা ধর্ষণ-চাঁদাবাজি করে না : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘শিবিরের ছেলেরা ধর্ষণ করে না, চাঁদাবাজি করে না।’

শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘দেশের যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।’

তিনি আরো বলেন, ‘তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় না। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে।
তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।’

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানে জেলা-উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

এ সময় উপজেলার প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৯   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ