জাঁকজমকপূর্ণভাবে সরিষাবাড়ীতে পালিত হলো জন্মাষ্টমী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাঁকজমকপূর্ণভাবে সরিষাবাড়ীতে পালিত হলো জন্মাষ্টমী
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



জাঁকজমকপূর্ণভাবে সরিষাবাড়ীতে পালিত হলো জন্মাষ্টমী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী শিমলা বাজার জগন্নাথদেব মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর কৃষ্ণ ও কালি মন্দিরে গিয়ে শেষ হয়। যেখানে এক আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী মহাদেব সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্রী শংকর লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটন।

বক্তারা বলেন ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা সর্বজনীন সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৬:২১   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ