সরিষাবাড়ী পৌর সড়কে ময়লা-আবর্জনা, জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী পৌর সড়কে ময়লা-আবর্জনা, জনজীবন বিপর্যস্ত
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



সরিষাবাড়ী পৌর সড়কে ময়লা-আবর্জনা, জনজীবন বিপর্যস্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রীর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে যানজটের পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরামনগর বাজার আহলে হাদীস জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের তীব্র দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে। একই ভোগান্তিতে পড়ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারাও। অন্যদিকে, সিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকার সড়কগুলোতে ইট, বালি ও মাটি ফেলে রাখায় রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলকে আরও কঠিন করে তুলেছে।

স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে অসচেতন মানুষ ও ব্যবসায়ীরা যেখানে-সেখানে আবর্জনা ও নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ নষ্ট করছেন। এর ফলে যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

পৌরবাসী ও সচেতন মহল জরুরি ভিত্তিতে এই সমস্যা সমাধানে পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৭   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ