রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

মস্কোর নিকটবর্তী রায়জান শহরের একটি গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

সোমবার কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রায়জান অঞ্চলের ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় শুক্রবারের বিস্ফোরণে প্রথমে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রায়জান মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সোমবার স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারখানাটির নাম প্রকাশ করেনি। তবে সোমবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সূত্র রয়েছে এমন ১১২ টেলিগ্রাম চ্যানেল জানায়, একটি ত্রুটিপূর্ণ শেলের বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

টেলিগ্রাম চ্যানেলটি আরও জানায়, এর আগে কারখানাটিকে শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক সতর্কবার্তা দিয়েছিল কর্তৃপক্ষ।

রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রি প্রকাশিত ছবিতে দেখা যায়, কারখানার একটি হল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা এখনও চলছে।

রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা করেছে, যা ইঙ্গিত দেয় বিস্ফোরণটি ইউক্রেনের হামলার কারণে ঘটেনি।

২০২২ সালে প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে কিয়েভ পাল্টা জবাবে রাশিয়ার শিল্প ও অবকাঠামোতে একাধিক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে।

রাশিয়ায় এধরনের প্রাণঘাতী শিল্প দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কারণ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এমন ঘটনা ঘটে থাকে। ২০২১ সালে একই কারখানায় আরেকটি ভয়াবহ বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর কারখানার কয়েকজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৯   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ